অনেক দিন ধরে ভাবছি কিছু একটা লিখব, কিন্তু সময়ের অভাবে লিখা হয়ে উঠছিল না। আজ অনেকটা নিজের মনের উপর জোর করেই লিখতে বসলাম। কিন্তু ভাবছি কি লিখব। হঠাৎ মনে পড়ল আমার জীবনের স্মরণীয় ঘটনার কথা। যেটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি।
২৯ সেপ্টেম্বর রাত ১২.০৩ মিনিট। আমি অনলাইনে ছিলাম। আমার ইয়াহু মেসেঞ্জার অন করা ছিল। আমি আমার কম্পিউটারে একটা জরুরী কাজ করছিলাম। ঠিক তখনই ইয়াহু মেসেঞ্জার টুং করে শব্দ করে আমাকে জানাল আমার একটা ই-মেইল আসছে। যারা মেসেঞ্জার ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানেন মেসেঞ্জারে শুধু ই-মেইল এর হেডিং লেখা দেখা যায়। আমি দেখতে পেলাম লেখা উঠল, “Your submission has been accepted in ICCIT 2009”. ব্রাউজারে আমার ইয়াহু মেইল খোলা ছিল। কিন্তু সঙ্গে সঙ্গে upload হচ্ছিল না। কিন্তু আমার তর সইছিল না। আমি মেসেঞ্জারের icon এ click করি। ফলে অন্য একটা ব্রাউজারে yahoo mail open হল। আমি তাড়াতাড়ি করে দেখলাম। পড়ে যা বুঝলাম তা আমার কাছে স্বপ্নের মত মনে হচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে আমার project partner বিজনকে জানালাম। তারপর আমার আম্মুকে জানালাম। আম্মু তো খুশি হয়ে আমাদের টীমকে খুলনার সবচেয়ে ভাল রেস্টুরেন্ট Hotel Castle Salam এ একবেলা আথিথেয়তা গ্রহণ করার অনুরোধ জানান। আমি তো একলাফে হ্যাঁ বলে দিলাম। শুধু তাই না, আমার রেজিস্ট্রেশনের সব খরচ আম্মু নিজেই বহন করার ঘোষণা দিল। তারপর জানালাম আমার আর এক partner রনিকে। ও তো খুশিতে লাফিয়ে উঠল। তারপর দেখি ফেসবুকে আমার আর এক জিগনি(খুব ঘনিষ্ঠ)দোস্ত ফয়সাল, সঙ্গে সঙ্গে ওকে chat করে জানালাম। ও আমাকে message না দিয়ে সরাসরি মোবাইল করল। ওর expression শুনে মনে হচ্ছিল আমার থেকে ও বেশি খুশি। অবশ্য খুশি না হওয়ার কোন কারন নেই। আমাদের topic টা ওর দারুন পছন্দ। সবসময় ও আমাদের সবাইকে দারুন উৎসাহ, প্রেরণা দিত। ওর সাথে কথা বলার পর আমি এই দারুন খবরটা ফেইসবুকে upload করি। দেখি সঙ্গে সঙ্গে notification আসলো, সাব্বির ভাই আমাকে অভিনন্দন জানাল। ও হ্যাঁ, সাব্বির ভাই এর পরিচয়টা সবাইকে জানানো দরকার। সাব্বির ভাই KUET CSE ডিপার্টমেন্টের 2k3 ব্যাচের ছাত্র। উনিই আমাকে এই project এর idea দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে উনাকে ফোন দিলাম। অনেক কথা হলো। তারপর সেই মহান রাব্বুল আ’লামিনের কাছে সিজদায় মাথা নত করে দিলাম। শুকরিয়া আদায় করলাম, আমার চেষ্টার তুলনায় হয়ত একটু বেশিই পেয়েছি। এভাবেই পুরো রাতটা কেটে গেল।
জীবনে হয়ত অনেকের তুলনায় কিছুই অর্জন করতে পারিনি। তারপরও কিছু কিছু অর্জনের কথা মনে পড়লে ভাল লাগে।
জোস্স্স্ দোস্ত। তোদের নিয়ে আমিও খুবই আশাবাদী ছিলাম। এই কাহিনী শুনে ত খুবই ভাল লাগছিল – তবে খানা কিন্তু পাওনা রয়েই গেল।
যাই হোক, ICCIT – 2009 এর সময় অভিনন্দন জানাব – এখনই জানাব না!
Comment লিখেছেন nafsadh — নভেম্বর 10, 2009 @ 10:07 পুর্বাহ্ন |
দারুণ ভালো লাগতেছে, তোর এরকম একটা মূহুর্তের সাথী হতে পেরেছিলাম বলে…
এরকম আরো অনেক হবে ইনশাআল্লাহ… অনেক সফলতা অপেক্ষা করছে এই জীবনে দেখিস
Comment লিখেছেন ফয়সাল — নভেম্বর 13, 2009 @ 3:37 পুর্বাহ্ন |